ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ঝুমু

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) জাতিসংঘের ওয়েবসাইটে এ পরিষদের তৃতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

এবার বিশ্বের বিভিন্ন দেশে থেকে যুব সংগঠন ও জলবায়ু অধিকার সংগঠনগুলোর মনোনীত প্রার্থীদের মধ্য থেকে জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা হিসেবে মোট ১৪ জনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘের ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি ও আওয়ার কমন এজেন্ডার অংশ হিসেবে পরিচালিত এই উপদেষ্টা পরিষদের মেয়াদ মঙ্গলবারই শুরু হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, এই উপদেষ্টা পরিষদ মহাসচিবকে জলবায়ু বিষয়ে বাস্তবসম্মত ও ফলাফল-কেন্দ্রিক পরামর্শ দেয়, যা জলবায়ু নীতি বাস্তবায়নে সহায়ক হয়।

জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে নাগরিক সমাজের কাজের সুযোগ সংকুচিত হওয়ার প্রবণতার প্রেক্ষাপটে, মহাসচিব আন্তোনিও গুতেরেস এবার তার যুব উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৪ করেছেন।

ফারজানা ফারুক ঝুমু কাঠপেন্সিল নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশু অধিকার, লিঙ্গ সমতা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের দুর্দশা দেখে এ আন্দোলনে সক্রিয় হন ঝুমু। পরে তিনি ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে যোগ দেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার (এমএপিএ) সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

বর্তমানে পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম-এর একজন প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছেন ঝুমু।

এ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য তরুণ জলবায়ু কর্মীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়।

ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন ঝুমু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ঝুমু

আপডেট সময় ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫