ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

যশোর সদর উপজেলায় রেজাউল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ আগস্ট) মধ্যরাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত রাত ১২টার দিকে রেজাউল ইসলামের বাড়িতে হানা দেয়। পরে বাড়ি থেকে তাকে ধরে নিয়ে বাড়ির পাশেই গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদ-পদবি নিশ্চিত হওয়া যায়নি। তার নামে একাধিক মামলা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ব্যক্তিগত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০২:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫