ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরে দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের সঙ্গে তার বিরোধ চলছিল।

এ বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও আজহারুল ইসলাম সোহেলের লোকজন নতুন বাজার এলাকায় বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের বিষয়ে কথা বলার জন্য ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

তবে নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলী বলেন, এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী বিষয়ে সংঘর্ষ হয়েছে সেটা আমি পরিষ্কারভাবে বলতে পারছি না।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫