ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

রাঙ্গাবালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধনে সিঙ্গেল ইউস প্লাস্টিক বন্ধের দাবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিঙ্গেল ইউস প্লাস্টিক বিরোধী র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সদর রোড থেকে একটি র‌্যালী বের হয়ে বাহেরচর বাজারের চৌরাস্তায় এসে মানববন্ধনে মিলিত হয়।

র‌্যালি ও মানববন্ধনে স্থানীয় যুব সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশ কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে প্লাস্টিক দূষণ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বক্তারা বলেন, সিঙ্গেল ইউস প্লাস্টিক এখন উপকূলীয় এলাকায় বড় পরিবেশগত হুমকি। এটি শুধু নদী ও সমুদ্র নয়, মাটির উর্বরতা নষ্ট করছে এবং জীববৈচিত্র্য ধ্বংসের কারণ হচ্ছে। তাই বিকল্প উপকরণ ব্যবহারের প্রচলন ও আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। পাশাপাশি প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ কর্মসূচির আয়োজন করে রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি, সহযোগিতা করে এক্টিভিস্টা বাংলাদেশ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেসরকারি সংস্থা ভার্ক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সদস্যরাও কর্মসূচিতে যোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

রাঙ্গাবালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধনে সিঙ্গেল ইউস প্লাস্টিক বন্ধের দাবি

আপডেট সময় ০৫:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫