ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ

বিয়ের মেহেদি

বিয়ের অন্যতম আকর্ষণ মেহেদি। কনের দুহাত ভরা মেহেদি ছাড়া বিয়ে একেবারেই অসম্পূর্ণ। তাই বিয়ের আগে গায়ে হলুদের পরেই অনেকে মেহেদির অনুষ্ঠান করে থাকেন। ঘরোয়া আয়োজনে বিয়ের ক্ষেত্রে হলুদের রাতে দুহাত ভরে মেহেদির কারুকাজ আঁকেন কনে। বরের ক্ষেত্রে হাতে অল্প পরিসরে মেহেদির নানা ডিজাইন নজরকাড়ে। একটা সময় পর্যন্ত মেহেদি গাছের পাতা পাটায় বেটে তার পরেই কনের হাত রাঙানো হতো। হাতের তালুতে লাল বৃত্ত আর আঙুলের এক অংশ পর্যন্ত লাল টুকটুকে রং। আর এতেই বিয়ের সাজের প্রস্তুতি হতো শুরু।

বিয়ের মেহেদির ক্ষেত্রে ধৈর্য নিয়ে বেশ লম্বা সময় অপেক্ষার প্রহর গুনতে হয়। লাল রং যত বেশি বসবে প্রিয় মানুষ তত বেশি ভালোবাসবে এমনটা অনেকেই মনে করেন। অন্যদিকে লাল রং যত গাঢ়, তত বেশি ভালো লাগে এই মেহেদি দেখতে। ডিজাইনের ক্ষেত্রে অনুষ্ঠানভেদে আছে ভিন্নতা। বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ কনেই ভারি মেহেদির ডিজাইন পছন্দ করেন। এ ক্ষেত্রে যাদের হাত বড় তাদের ভারি ডিজাইন খুব বেশি মানায়। ছোট হাতের ক্ষেত্রে হালকা কাজের ডিজাইন ভালো লাগে। হাতের এক পাশ ভরে ডিজাইন করে উপরের অংশ ময়ূরের পেখম কিংবা প্রজাপতির আঙ্গিকের ডিজাইন বেশ ভালো মানায়।

কোথায় পাবেন : যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী, আজমপুর, নিউমার্কেট, বনানী সুপার মার্কেট, ইস্টার্ন প্লাজাসহ আপনার আশপাশের শপিংমলে পেয়ে যাবেন মেহেদি।

দাম : মেহেদি টিউব আকারে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন। এ ছাড়া যদি সেমি ব্রাইডাল মেহেদির ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে ১৫০০ থেকে ৫৫০০ টাকা পর্যন্ত, ব্রাইডাল মেহেদি ২৫০০ থেকে ৬৫০০ টাকা পর্যন্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বিয়ের মেহেদি

আপডেট সময় ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২