ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

এসআইকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করেছে নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ১৮ জনকে গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। কুপিয়ে জখম করা এসআই হলেন আবু সাঈদ ওরফে রানা। তিনি বন্দর থানার উপপরিদর্শক।

এর আগে সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ইশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগে কর্মীরা ঝটিকা মিছিল বের করেছে খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচজনের একটি দল সেখানে গিয়েছিল। পুলিশ দেখে ১০-১২ যুবক তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজন রাতে ঝটিকা মিছিল বের করায় তাদের ধরতে পুলিশ অভিযানে গিয়েছিল। সেখানে এক এসআইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, সোমবার রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এসআই আবু সাঈদকে। ঘটনার পরপর পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে হামলায় অংশগ্রহণকারী ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের কাছ থেকে হামলার সময় ব্যবহৃত দেশীয় ধারালো চাপাতি, রামদা উদ্ধার করা হয়েছে। যার নেতৃত্বে মিছিল হয়েছিল স্থানীয় যুবলীগ ক্যাডার শাকিলকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

এসআইকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

আপডেট সময় ০৩:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫