ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

নাটোরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুরে সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ধানুরা মোল্লাপাড়া রাস্তায় তারা এ প্রতিবাদ জানান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪০ বছর ধরে ধানুড়া মোল্লাপাড়ার রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কিন্তু এত বছরেও রাস্তাটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই রাস্তা হাঁটু পর্যন্ত কাদায় পরিণত হয়। ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি।
রাস্তাটি দিয়ে জেলা সদর ও উপজেলার মহারাজপুর, পুরুলিয়া, বৃপাথরিয়া, চাপিলা, বৃগরিলা, রশিদপুর, মোকিমপুরসহ ১০-১২টি গ্রামের মানুষ চলাচল করে। কিন্তু রাস্তাটি চলাচলে অনুপযোগী হওয়ায় জেলা শহরে যেতে ১০ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে অন্যদিকে যাতায়াতে খরচ বাড়ছে।

স্থানীয়রা বলেন, রাস্তাটি দিয়ে বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা জেলা শহরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। কৃষকরা তাদের উৎপাদিত শস্য ও মাছ প্রতিনিয়তই এ রাস্তা দিয়ে আনা-নেওয়া করেন। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তার মাঝে কাদাপানিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান।
ধানুড়া মোল্লাপাড়া এলাকার ৮০ বছর বয়সী বৃদ্ধ মো. আব্দুল হামিদ মৃধা বলেন, আমার বয়সে এ রাস্তায় একবার মাটি ফেলানো হয়েছে। এরপর এই রাস্তাটি আর কোনো সংস্কারের মুখ দেখেনি। এর ফলে দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে হাঁটু কাদামাটিতে একাকার হয়ে পড়ে। এতে করে এলাকার অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কঠিন হয়ে পড়ে। আমরা হাটে-বাজারে যেতে পারি না।

স্থানীয় ডাক্তার কলিম রেজা বলেন, আমরা রাস্তাটি সংস্কারের জন্য বারবার ইউনিয়ন পরিষদকে অবহিত করেছি। কিন্তু রাস্তাটি সংস্কারের মুখ আজও দেখিনি। অসুস্থ ব্যক্তিদের জরুরিভাবে হাসপাতালে নেওয়ার মতো রাস্তার পরিবেশ নেই। আমরা রাস্তা দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন করছি।

স্থানীয় সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট এলে অনেক প্রার্থী রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে তা হয়নি। রাস্তাটি সংস্কার না হলে আমরা সামনে ভোট বর্জন করবো। আগে রাস্তা সংস্কার তারপর ভোট দেবো।

চাপিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, এ রাস্তাটি সংস্কারের জন্য একাধিকার বার যথাযথ দপ্তরে আবেদন করেছি। কিন্তু আবেদনটি এখনো আলোর মুখ দেখেনি। ফলে রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত রাস্তাটি সংস্কার করে এলাকার মানুষের চলাচল উপযোগী হিসেবে গড়তে তুলতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

নাটোরে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

আপডেট সময় ০২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫