ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

সরকারি খাল দখল করে বর্জ্য ফেলা — সাভারে ড্যানিটেক ও জিকো গার্মেন্টসের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা”

সাভার উপজেলার জোরপুর ও ব্যাংক টাউন এলাকার মাঝখানে অবস্থিত ছিল একটি সুন্দর খাল, যা স্থানীয়ভাবে নদীখাল নামেই পরিচিত। এলাকাবাসীর মতে, এটি ছিল তাদের জলাবদ্ধতা নিরসনের একমাত্র প্রাকৃতিক বাহন। সরকার জনস্বার্থে এর উপর একটি ব্রিজও নির্মাণ করেছিল। কিন্তু আজ সেই খাল ড্যানিটেক গার্মেন্টস ও জিকো গার্মেন্টস নামক দুটি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ও ময়লায় প্রায় পূর্ণভাবে ভরাট হয়ে গেছে।

যদিও খালের পাশে বড় করে লেখা রয়েছে “এখানে ময়লা ফেলা নিষেধ”, বাস্তবচিত্র হলো — নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কাই করছে না প্রতিষ্ঠান দুটি। সাংবাদিক ক্যামেরা নিয়ে গেলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বক্তব্য না দিয়ে সরে পড়ে, যা দায় স্বীকার না করারই ইঙ্গিত দেয়।

এক নারী বাসিন্দা বলেন পানি শুকায় গেছে, শুধু গন্ধ আর মশার উৎপত্তি। ছোট ছোট ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ে।”

এক নিরাপত্তাকর্মীর ক্ষোভ

এটা কি কারখানা না কসাইখানা? চারপাশে দুর্গন্ধ আর রোগ ছড়িয়ে পড়ছে।”

বিষয়টি জানার পর সাভার উপজেলা পরিষদের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
সরকারি খাল দখল বা ভরাট করা দণ্ডনীয় অপরাধ। আমরা খুব দ্রুত তদন্তে নামছি। কারখানার মালিক যেই হোক, প্রভাবশালী হলেও, তারা ছাড় পাবে না। পরিবেশ আইন ও সরকারি সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে খুব শিগগিরই প্রশাসনিক অভিযান পরিচালনা করা হবে।
এলাকাবাসীর জোর দাবি, খালটি দ্রুত পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। পাশাপাশি, দোষী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মোটা অঙ্কের জরিমানা আরোপের আহ্বান জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

সরকারি খাল দখল করে বর্জ্য ফেলা — সাভারে ড্যানিটেক ও জিকো গার্মেন্টসের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা”

আপডেট সময় ১০:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫