ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় চোর সন্দেহে সজল মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সজল মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের শরিয়ত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত। রোববার সকালে আলাইপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে ৭ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা সন্ধ্যায় চোর সন্দেহে সজল মোল্লাকে আটক করে আলাইপুর স্কুল মাঠে নিয়ে গণপিটুনি দেয়। বিষয়টি জানতে পেরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।

সজলের চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান, রোববার সকালে খবির মুন্সি, তার ছেলে ও ভাতিজারা চুরির অভিযোগে সজলকে ধরার চেষ্টা করেন। বিকেল ৫টার দিকে আলাইপুর কালিতলা এলাকা থেকে তাকে ধরে মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে সজলের অবস্থার অবনতি হলে খবির মুন্সিরা তাকে হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৭:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫