ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

জেনেভা ক্যাম্পে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ২

রাজধানীর মোহাম্মদপুরের মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ও সেলিম। তারা স্থানীয় মাদক কারবারি।
সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর অভিযান শুরু হয়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপর তারা জামিনে এসে ফের তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।

তিনি জানান, সংঘর্ষের সময় শাহ আলম নামে একজনকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম সেলুনে কাজ করতো।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। শাহ আলম হত্যার ঘটনায় আরও একটি মামলা দায়ের হবে। এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। পর্যায়ক্রমে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

জেনেভা ক্যাম্পে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ২

আপডেট সময় ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫