ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায়।

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মুখে কাল কাপর বেধে মৌন মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১ টায় টি,এ,রোডে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা সিপিবি সাধারণত সম্পাদক সাজিদুর ইসলাম,রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, আমিনুল ইসলাম আহাদ, যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল সরকার, সাং গঠনিক সম্পাদক শেখ মে: নাদিম,দপ্তর সম্পাদক হালিমা খানম,ক্লাবের সদস্য আবদুল কাইয়ুম, ইয়াছিন মাহমুদ,বিডি টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শেখ রাজেন, অগ্রযাত্রার স্টফ রিপোর্টার হারুল আল রশীদ প্রমুখ।উক্ত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিকরা বলেন, সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থস্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা বলে দাবী করেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় ০৬:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫