ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

রাউজানে তরুণের মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট

চট্টগ্রামের রাউজানে মেহেদি হাসান হৃদয় (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদি রহমত পাড়া সংলগ্ন নঈম সওদাগর বাড়ির আবদুর রহিমের ছেলে। একাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করত।
পুলিশ জানায়, হৃদয়ের লেখা একটা চিরকুট পাওয়া গেছে। সেটাতে লেখা ছিল— ‘আমার মরার পেছনে কারো হাত নেই, আমি নিজ ইচ্ছায় ফাঁসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু, সবাই ভালো থেকো।’

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে সে ঘর থেকে বের হয়েছিল। সেসময় ঘরের বালিশের নিচে মোবাইল ও চিরকুট রেখে যায়। পাশে রহমত পাড়ার এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল বলে ধারণা করে রাতে আর তাকে খোঁজা হয়নি। সকালে বালিশের নিচে চিরকুট ও মোবাইল ফোন পাওয়ার পর পরিবারের সদস্যরা বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান।

স্থানীয়দের ধারণা, সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পরিবার বা স্থানীয় লোকজন৷

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে, পূর্বের লেখার সঙ্গে চিরকুটের মিল পাওয়া গেছে। ঘাড় ভাঙা, ধারণা করা হচ্ছে— উঁচু স্থান থেকে ফাঁস লাগিয়ে নিচে লাফ দেওয়ায় ঘাড় ভাঙতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

রাউজানে তরুণের মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট

আপডেট সময় ০৪:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫