ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

মিঠাপুকুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস যথাযথ মর্যাদায় নয়, বরং সীমিত আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ”। কিন্তু স্থানীয়ভাবে আয়োজনের পরিধি ছিল অত্যন্ত ক্ষুদ্র

সকালে উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটোরিয়াম হলরুমে আদিবাসী প্রতিনিধি ও স্থানীয় এনজিওকর্মীদের উদ্যোগে একটি ছোট্ট সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ভূমি অধিকার ও শিক্ষা-স্বাস্থ্যের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। তবে সরকারি বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের কোনো কর্মসূচি বা বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায়নি।

আলোচনায় অংশ নেওয়া আদিবাসী নেতারা অভিযোগ করেন, দিবসটি নিয়ে স্থানীয় প্রশাসনের আগ্রহ কম থাকায় প্রকৃত সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তেমনভাবে আলোচিত হয় না। তারা বলেন, মিঠাপুকুরের আদিবাসীরা এখনো শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও জমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

স্থানীয় তরুণ কর্মী বাবুলাল মার্ডি বলেন, “এ দিবসটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে আদিবাসী জনগোষ্ঠীর প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগই প্রয়োজন।”

দিবসটি পালনের মধ্য দিয়ে সীমিত হলেও আদিবাসী জনগোষ্ঠীর দাবি-দাওয়া ও অধিকার পুনরায় আলোচনায় এসেছে, তবে অনেকেই মনে করছেন, মর্যাদাপূর্ণ উদযাপন ও বাস্তবসম্মত পদক্ষেপই একে অর্থবহ করতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

মিঠাপুকুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত

আপডেট সময় ০৭:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫