২০২৩ সালে রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ের পর থেকেই তিনি নানা কটাক্ষের শিকার হয়েছেন; বিশেষ করে ভিন্ন ধর্মে বিয়ের কারণে অভিনেত্রীর দিকে এসেছে তির্যক মন্তব্য।
সম্প্রতি স্বরা ও ফাহাদ টেলিভিশনের রিয়্যালিটি শো ‘পতি-পত্নী অর পাঙ্গা’— এ যান। শোয়ের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন স্বরা। আর সেখানে এক নেটিজেন ফাহাদের চেহারা নিয়ে কটাক্ষ শুরু করেন এবং তাকে ‘ছাপরি’ বলে উল্লেখ করেন।
সেই নেটিজেনের মন্তব্য ছিলো, ‘ডোংরি থেকে ছাপরি, স্বরা স্বামীকে একটা রিয়ালিটি শোতে নিয়ে এসেছেন; স্বরার স্বামীকে পুরো রাস্তার দোকানদারদের মতো দেখতে লাগছে।’
যেকোনও ধর্মে মুহাম্মদ (সা.) কে সম্মান করা যায় : স্বরা ভাস্কর
এই মন্তব্যে চুপ থাকতে পারেননি স্বরা। জবাবে লেখেন, ‘এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু তিনি এটা জানেন না, ‘ছাপরি’ কথাটাও জাত তুলে কটাক্ষ করার মতোই। এটা খুবই নিম্নমানের একটি শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহৃত হয়।’
বিনোদন ডেস্ক 

























