ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

বাগেরহাটে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক ৩

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে এ ঘটনায় গ্রেফতার এমাদুল খানের (৪০) স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে এসব অলংকার উদ্ধার করা হয়। এছাড়া পৃথক স্থান থেকে আরও দুজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৪ তারিখ রাতে চিতলমারী উপজেলার সদর বাজারের নিউ মণ্ডল জুয়েলার্সের সিন্ধুক কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তাপস মণ্ডল ৮ আগস্ট অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে জড়িত সন্দেহে তাপসের প্রতিবেশী চা দোকানি চিতলমারী বাজারের ইজারাদার এমাদুল খানকে গ্রেফতার করা হয়।

এমাদুল খানের স্বীকারোক্তি অনুযায়ী একই বাজারের স্বর্ণ ব্যবসায়ী সজল বসু (৪২) ও লোহা ব্যবসায়ী শুভ্র বসুকে (২৪) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সিন্ধুক কাটার কাজে ব্যবহৃত গ্রান্ডার মেশিন উদ্ধার করে পুলিশ ।

নিউ মণ্ডল জুয়েলার্সের মালিক তাপস মণ্ডল বলেন, আমার দোকান থেকে আনুমানিক ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। এমাদুলের মতো লোক আমার দোকানে চুরি করবে তা কখনো কল্পনা করতে পারিনি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, স্বর্ণের দোকানের চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

বাগেরহাটে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক ৩

আপডেট সময় ০৮:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫