ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

হাউজিং ব্যবসার নামে রয়েল ইকো ল্যান্ডের প্রতারণার অভিযোগ

সাইনবোর্ডর জন্যে জমি ভাড়া নিয়ে কোম্পানীর সাইনবোর্ড লাগিয়ে অন্যের জমি প্লট আকারে গ্রাহকদের নিকট বিক্রির অভিযোগ পাওয়া গেছে রয়েল ইকো ল্যান্ড নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানাগেছে, প্লট আকারে বিক্রির জন্যে সদ্য গজিয়ে উঠা এই প্রতিষ্ঠানের তেমন কোন জমিন কেনা নেই। যৎসামান্য যা একটু জমি কেনা আছে তার চেয়ে শতগুন বেশি প্লট বিক্রি করছে। মাওয়াতে মানুষের জমিতে সাইনবোর্ড স্থাপনের জন্য ভাড়া নিয়ে দেদারছে কল্পিত প্লট বিক্রি করে যাচ্ছে। এক্ষেত্রে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনকে পূঁিজ বানিয়ে প্রতারণা করে যাচ্ছে।
বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪(সংশোধিত-২০১৫) এর আওতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’র নিবন্ধন গ্রহন করেনি রয়েল ইকো ল্যান্ড। সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিমালা প্রতিপালন না করেই কেবল ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা শুরু করেছে।
প্রতারণাপূর্ণ ব্যবসার একমাত্র পূঁজি হচ্ছে বিলাসবহুল অফিস, চৌকস মার্কেটিং টিম ও মিডিয়াতে চটকদার বিজ্ঞাপন। তাদের প্রতারণার টার্গেট প্রধানত প্রবাসী বাংলাদেশীরা। কথিত হাউজিং ব্যবসার প্রসারের জন্যে রয়েল ইকো ল্যান্ডের পরিচালক কাজি হেমায়েত আবাসন মেলার নামে মার্কেটিং টিম সমেত এখন আরব আমিরাত ও কাতারে সফর করছেন বলে জানাগেছে। ২৬শে আগষ্ট থেকে ২রা সেপ্টেম্বর-২০২৩ পর্যন্ত দুবাই, ৩রা সেপ্টেম্বর- ২০২৩ পর্যন্ত আবুধাবিতে এবং ৪ঠা সেপ্টেম্বর থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত কাতারে রয়েল ইকো ল্যান্ড লিমিটেড এর একক আবাসন মেলার আয়োজন করা হয়েছে।
”জীবনকে উপভোগ করতে চাইলে আপনার স্বপ্নের বাড়ী বানান রয়েল ইকো ভ্যালিতে, নতুন ঢাকায় গ্রামীন জীবন, জীবনকে উপভোগ করে নিন প্রাকৃতিক পরিবেশের মিশেলে নান্দনিক আধুনিকতা, প্রজেক্ট ভিজিট করার জন্য রয়েছে আমাদের নিজস্ব পরিবহন সুবিধা”-এরকম মনোমুগ্ধকর প্রচারনা চালিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে যাচ্ছে। স্বল্প মূল্যে প্লট বিক্রি ও সামান্য পরিমাণ কিস্তিতে পরিশোধের সিসটেম হচ্ছে তাদের প্রতারণার অন্যতম কৌশল। সাথে বুকিং দিলেই উপহার সামগ্রীর অফার। গঙ্গা জলে গঙ্গা পূঁজা করছেন। কিন্তু স্বল্প মূল্যের কিস্তি যে পুরোটাই খোয়া যাবে আর কোন দিনই প্লটের সন্ধান মেলবে না-অসচেতন গ্রাহকগণ তা বুঝতেছে না। প্রতারিত হওয়ার পূর্বে প্রবাসী সহ সকল পর্যায়ের গ্রাহকদের চটকদার প্রচারনার ফাঁদে না পরে যাচাই বাচাই করে সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

হাউজিং ব্যবসার নামে রয়েল ইকো ল্যান্ডের প্রতারণার অভিযোগ

আপডেট সময় ০৯:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫