ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

দুই ভাইকে গলা কেটে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে আপন দুই ভাইকে গলা কেটে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এ রায় দেন। ২০২১ সালের ৮ এপ্রিল রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের জাফরুল্লাহ ফরাজির ছেলে বেলাল, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন এলাকার সামসুদ্দিনের ছেলে সালাউদ্দিন ও একই ইউনিয়নের শাহে আলম মুন্সির ছেলে শরিফুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, নিহত আপন দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীলের চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৫৬ শতাংশ পৈতৃক জমি ছিল। তিন বছর আগে বেলাল (বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত) ও তার শ্বশুর আবু মাঝি ২০ লাখ টাকায় জমিটি কিনে নেন। তপন ও দুলাল জমির দাম বাবদ নগদ ৩ লাখ টাকা নিয়ে ভারত চলে যান। বাকি ১৭ লাখ টাকা ভারত থেকে এসে লেনদেন করতে উভয়পক্ষ সম্মত হয়। এরপর তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে এলে তাদের পাওনা টাকা নিতে বেলালের কাছে যান। কিন্তু টাকা না দিয়ে বেলাল তাদেরকে ঘুরাতে থাকেন। একপর্যায়ে তপন ও দুলালকে হত্যার পরিকল্পনা করেন বেলাল। এরপর ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে তপন ও দুলালকে সুন্দরীর ব্রিজের কাছে নির্জন বাগানে ডেকে নেন বেলাল। ব্রিজটির অবস্থান চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এরপর বেলাল সেই বাগানে তাদের দুই ভাইকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেন এবং তাদের মাথা সেফটিক ট্যাংকে ফেলে দেন।

বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরন বলেন, ২০২১ সালের ৮ এপ্রিল রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত ওই ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে সালাউদ্দিন ও বেলাল পলাতক রয়েছেন। এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

দুই ভাইকে গলা কেটে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৯:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫