ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

‘ইয়ার্কি মেরে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়?’

দীর্ঘদিন ধরেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেট থেকে ওপার বাংলার অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া। তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে সহ-অভিনেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন।

জিতু কামালের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর থেকেই এই সমস্যার সূত্রপাত বলে জানান দিতিপ্রিয়া। তিনি জানান, প্রোডাকশন টিম তাদের দু’জনকেই ছবি দিয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য। জিতু তেমনই একটি ছবি পোস্ট করেছিলেন, যা দিতিপ্রিয়ার ব্যক্তিগতভাবে পছন্দ ছিল না।

ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বলেন, ‘আমরা আসলে সকলেই ভাবি মেয়েদের কাজই হলো মুখ বুজে সব সহ্য করা। তাই এরকমটা তো করাই যায়। ইয়ার্কিটা কোথায় থামাতে হয় এটা যদি কেউ বুঝতে না পারেন, তা হলে খুব মুশকিল একসঙ্গে কাজ করা। আমি সবসময়ই আমার পার্সোনাল আর প্রফেশনাল জীবনটাকে আলাদা করে রাখতে চেয়েছি।’

তার কথায়, ‘প্রচারের স্বার্থে তৈরি করা খবর বাদ দিলে ইন্ডাস্ট্রিতে আমাদের নিয়ে কোনও গুঞ্জনও শুনতে পাবে না কেউ। আমার থেকে এত সিনিয়র একজনের থেকে আমি তো একটু কমফোর্ট জোন আশা করবই। সেখানে একজন সহ-অভিনেতা আমার সঙ্গে সেটে কথা বলেন না। জিজ্ঞেস করলে উত্তর দেন আমার মাকে ভয় পান তাই।’

প্রেগন্যান্টের বিষয়ে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি যাকে পছন্দ করব না, তাকে মেসেজই বা কেন করব। ইন্ডাস্ট্রি বলে কি কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? ইয়ার্কি মেরে ১৫ থেকে ১৬ বছরের ছোট কাউকে কি কখনও এ ভাবে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়? এই সত্যিগুলো বললে যদি কারও মনে হয় আমি ইয়ার্কি নিতে পারি না, তা হলে সত্যিই পারি না।’

এই অভিযোগের বিষয়ে জিতু বলেন, ‘ও একদমই বাচ্চা মেয়ে, অপরিণত এর থেকে বেশি কিছু এই মুহূর্তে আমার বলার নেই। এটা আমার মায়ের শিক্ষা, কাউকে কখনও অমর্যাদা করব না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

‘ইয়ার্কি মেরে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়?’

আপডেট সময় ০৫:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫