ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে একতলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বড় শিমলা মহিলা কলেজটি ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বড় শিমলা গ্রামে অবস্থিত। কলেজের পাশেই রয়েছে একটি সুন্দর বড় শিমলা বাজার। ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

একই বছর ২৪ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ড কলেজটিকে পাঠদানের অনুমোদন দেয়। প্রতিষ্ঠার পর থেকে এখানে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠগ্রহণ করে সন্তোষজনক ফলাফল অর্জন করছে।

২০১৫ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সাবেক সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সহযোগিতায় কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। এবার ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কলেজ ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজা-উদ্দীন আহমেদ, বড় শিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী ও ঠিকাদার মো. সামসুল আলম।

উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজাউদ্দীন সরদার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সর্বদা কাজ করে যাচ্ছে। বড় শিমলা মহিলা কলেজের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হওয়ায় এখানকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী বলেন, এ কলেজটি এলাকার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবনের ছাদ ঢালাই হওয়ায় শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা তৈরি হলো। আমরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রভাষক মো. আব্দুল মজিদ, মো. মনসুর রহমান, মো. আব্দুল খালেক, মো. লোকমান, মো. উজ্জল হোসেন, মো. আব্দুল মতিন, মো. নজরুল ইসলাম, প্রদর্শক মো. আবু সামাদ, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক,

অফিস সহকারী মো. শহিদুল ইসলাম ও মো. আতিকুল ইসলাম, এমএলএসএস মো. জলিল, মো. আব্দুস সামাদ, মো. শেরেকুল ইসলাম, মো. মকবুল হোসেন ও মোছা. সেলিম বিবি প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

আপডেট সময় ০৯:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫