জুলাই উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পীরগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ৪ আগস্ট সোমবার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্থানীয় ছাত্র-জনতার বিপুল অংশগ্রহণে ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে উৎসাহ প্রদান করেন। রক্তদানের পাশাপাশি প্রদর্শিত হবে “জুলাই ডকুমেন্টারি” যেখানে জুলাইয়ের ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের বাস্তবচিত্র ফুটিয়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্না, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবলু আহাম্মেদ, সাবেক উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপজেলা ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, আমরা চাই তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানুক এবং দেশাত্মবোধ নিয়ে সমাজ সেবায় নিজেকে যুক্ত করুক। এ উদ্যোগ তারই একটি অংশমাত্র। অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবার পাশাপাশি ইতিহাসচর্চা ও দেশপ্রেম জাগ্রত করার চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অনেকেই আয়োজকদের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে ছাত্রশিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান ও জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী
-
মোঃ মাফরুজ্জামান (মাহাফুজ) পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ - আপডেট সময় ০৯:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- ৬২৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























