ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ চট্টগ্রাম গণপূর্ত ই/এম বিভাগ-২-এর প্রকৌশলী মহিবুলকে ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামানের বিরুদ্ধে দম্ভ ও হয়রানির অভিযোগ প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

  বরগুনায় আদালত চত্বরে পুলিশ হেফাজতে থাকা আসামী উধাও

বরগুনায় একটি পারিবারিক মামলার আসামিকে কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।

রোববার (৩ আগস্ট) বিকেল চারটার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে আসামীকে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান।

পলাতক আসামী হলেন,  বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে আল আমিন । তার বিরুদ্ধে প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক ডিক্রি মামলা করেন। সেই মামলায় বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, মামলার রায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়। আদালতের আদেশ অমান্য করে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেল চারটার সময় কের্ট গারদ থেকে আসামীদের কারাগারে নেওয়ার পথে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রিজনভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়াসহ হাত স্লিপ করে পালিয়ে যায়।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, ‘কারাগারে নেওয়ার সময় হাত চিকন থাকায় হাতকড়া খুলে এক আসামি পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ তাকে খুঁজছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন

  বরগুনায় আদালত চত্বরে পুলিশ হেফাজতে থাকা আসামী উধাও

আপডেট সময় ১০:২৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫