ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ চট্টগ্রাম গণপূর্ত ই/এম বিভাগ-২-এর প্রকৌশলী মহিবুলকে ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামানের বিরুদ্ধে দম্ভ ও হয়রানির অভিযোগ প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

অস্বচ্ছল পরিবারের পাঁচ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

দেশের সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে পরিমান শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করেন সেই পরিমান আসন নেই চাকরির বাজারে। এই অবস্থা থেকে মুক্তি পেতে অভিভাবক এবং শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুকছেন। এদিক থেকে নার্সিং-এ ক্যারিয়ার গড়া অনেকের এখন প্রথম পছন্দের। যদিও ভাল প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জ এখানেও রয়েছে।
নার্সিং ক্যারিয়ারে আসা অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষাব্যয় কমাতে শিক্ষাবৃত্তি চালু করলো যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করলেন আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ। প্রথম বছরে পাঁচ জন ছাত্রীকে এই সুবিধা দেয়া হচ্ছে। তারা হচ্ছেন, শামিমা শাম্মি মিতা, ফাতেমা বিবি রেশমা, সিগমা খাতুন, সানজিদা ইসলাম ও সুরাইয়া সুলতানা ঊষা।
এব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম বলেন, এবছর থেকে ৫ জন ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষাবৃত্তি পাওয়া পরিবারগুলোর চাপ কমবে। শিক্ষাবৃত্তি প্রাপ্তদের কারো বাবা বেঁচে নেই, কারো বাবা চা বিক্রেতা, ভ্যান চালক অথবা দিন মজুর। ভর্তির সময় যারা লোন করে অনেক কষ্টে অর্থ যোগাড় করে ভর্তি করিয়েছে, তাদের প্রিয় সন্তানকে নার্স বানাবে বলে। আমাদের প্রতিষ্ঠান থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী দুইজন ছাত্রীকে অস্বচ্ছল ও মেধাবী কোটায় বিনা খরচে পড়ার সুযোগ দেয়ার কথা। কিন্তু আমরা সেখানে ৪ জনকে সেই সুযোগ প্রদান করছি। এবার এর সাথে আরও পাঁচজন শিক্ষাবৃত্তি সুবিধায় যুক্ত হল। বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এই উদ্যোগ অনন্য।
চার দশকের বেশি সময় ধরে আদ্-দ্বীন ফাউন্ডেশন সমাজের অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ বলে জানালেন প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। প্রতি বছর এই শিক্ষাবৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে শিক্ষার্থীদের নার্স হবার স্বপ্ন পূরণে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে একজন ছাত্রীকে এক লাখ পাঁচ হাজার টাকা, তিন জনকে ৭০ (সত্তর) হাজার টাকা এবং একজনকে ৬৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই অর্থ তাদের নিয়মিত বেতন এবং হোস্টেল ফি থেকে সমন্বয় করা হবে। বৃত্তিপ্রাপ্তদের চারজন ১ম বর্ষের এবং একজন দ্বিতীয় বর্ষের ছাত্রী রয়েছেন। শিক্ষাবৃত্তি প্রাপ্তিতে খুশি ছাত্রীরা তাদের অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে বলেন- এই শিক্ষাবৃত্তির সুযোগ দেয়ায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। সেই সাথে অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার এবং অধ্যক্ষ ম্যাডামকেও ধন্যবাদ। এই সুবিধাতে আমাদের পরিবারের ওপর খরচের বাড়তি চাপ কমবে। আমরা সহজে নার্সিং পড়তে পারবো।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৭৬টি সরকারি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ এবং ৩৩৪টি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন

অস্বচ্ছল পরিবারের পাঁচ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট সময় ০৭:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫