ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা সিএফও তাপস পালের বিরুদ্ধে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক আটক

রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামে এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হিন্দুপল্লীতে হামলার ঘটনা উসকে দেওয়ার অভিযোগ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকে দেওয়ার অভিযোগে রংপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকার পাগলাপীর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিমকে শনিবার রাতে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উসকে দেওয়ার অনেক ভিডিও ও অডিও থাকায় তাকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে।

ওসি আরও জানান, আলদাতপুরে হিন্দুপল্লীতে ভাঙচুরের মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ছয়আনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায়ের নামে ফেসবুকে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র তৈরি ও অশালীন মন্তব্য লিখে একাধিকবার পোস্ট করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ২৬ জুলাই রঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৭ জুলাই কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি থেকে একটি মিছিল নিয়ে লোকজন ছয়আনি গ্রামে এসে হিন্দু পরিবারের ১৩টি বাড়ি ভাঙচুর-লুটপাট করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা

রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক আটক

আপডেট সময় ০৩:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫