ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা সিএফও তাপস পালের বিরুদ্ধে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ঝালকাঠির কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে তুলে এ কর্মসূচি করেন তারা।

রোববার (৩ আগস্ট) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পরে বিক্ষোভ হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

এসময় অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি নিজ বিদ্যালয়কে পিছিয়ে রেখে শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন। এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন ও দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় ১২:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫