চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরী স্মরণ এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে মৃতদেহ দুটি দেখতে পেয়ে বিষয়টি মাসুদপুর বিওপিকে জানান। সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি শনাক্ত করে। স্থানীয়দের বরাতে জানা যায়, মৃত ব্যক্তিরা হলেন—মো. শফিকুল (৪৫), পিতা- সিরাজুল, এবং মো. সেলিম (৩৫), পিতা- মৃত মর্তুজা। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সংবাদ শিরোনাম ::
পদ্মা নদীতে ভেসে উঠলো দুইজনের মৃতদেহ
-
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ১০:৪২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- ৬১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















