ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

২ দিনে নোয়াখালীতে আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

গত ৪৮ ঘণ্টায় নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে শুক্রবার ও শনিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। তার ধারাবাহিকতায় গত ৪৮ ঘণ্টায় পুলিশ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা অথবা সক্রিয় কর্মী। এদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার শাহাদাত হোসেন পাভেল (৩০), সুধারাম মডেল থানার মো. আরমান (১৯), চরজব্বর থানার মো. রিপনুর রহমান (২৬), মো. মেহরাজ উদ্দিন মিলন চৌধুরী (২৫), বেগমগঞ্জ মডেল থানার তানজিল হাসান (২৮), আলা উদ্দিন (৪০), সিরাজ মিয়া (৫২), জাহিদুল হাসান মৃদুল (১৯), শ্রাবণ (১৯), আব্দুল আহাদ (১৮), নুর নবী রাজু (৩১), সাইফুল ইসলাম শাওন (৩৩), চাটখিল থানার ওয়াসিম রাব্বানী শিপন, মো. আলাউদ্দিন (২৮), সোনাইমুড়ী থানার জুলফিকার আলী ভুট্টো (৩৮), পার্থ সাহা (৩২) ও সেনবাগ থানার মো. আলী হোসেন (৩৬) ও মো. গিয়াস উদ্দিন বুলেট (৩৩)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে নোয়াখালীতে গত ৪৮ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ও অপারেশন ডেভিল হান্ট এর কার্যক্রম চলমান আছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন

২ দিনে নোয়াখালীতে আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫