ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম মোল্লা (১৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন।

শনিবার (২ আগস্ট) বিকাল ৬ টার দিকে উপজেলার হাবাসপুর ইউপির কাচারিপাড়া গ্রামের নওলামারী বিলে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম ইউপির কাচারিপাড়া গ্রামের নজিম উদ্দিনের এর স্ত্রী ও তামিম মোল্লা একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন- একই গ্রামের হাফিজুল প্রামানিকের ছেলে সৌরভ হোসেন (১৪), নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪), মৃত নিজাম প্রামানিকের আজিম প্রামানিক (১৬) এবং বাবুপাড়া ইউ‌নিয়‌নের চাদপুর গ্রা‌মের জ‌বেদা বেগম।

জানা যায়, আনোয়ারা বেগম ও তামিম সহ কয়েকজন পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। বিকেল ৬ টার দিকে ঘন বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা বিলের মধ্যে অবস্থান করে। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আনোয়ারা বেগম ও তামিম কে মৃত ঘোষণা করেন।
আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, “দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রাঘাতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।”

পাংশা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার এস এম আবু দারদা ব‌লেন, আজ সন্ধ‌্যার আ‌গে হাবাসপুরে বজ্রপা‌তে দুজন মারা গি‌য়ে‌ছে। তারা কৃ‌ষি শ্রমিক। তা‌দের প‌রিবার‌কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে মান‌বিক সহ‌যোগীতা করা হ‌বে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন

পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪

আপডেট সময় ০৯:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫