ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির

দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের অপারেশন শেষে এ কথা জানান ডা. জাহাঙ্গীর কবির। এর আগে সকাল সাড়ে ৮টায় তার অপারেশন শুরু হয়। পরে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতিদ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আর উনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই উনার জ্ঞান ফিরবে এবং আগামী তিনদিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।’

আমরা দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি—আপনারা যারা আমাদের সম্মানিত আমিরের সুস্থতার জন্য সার্বক্ষণিক মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর একান্ত মেহেরবানি ও আপনাদের একান্ত দোয়ার বরকতেই এ পর্যন্ত চিকিৎসা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আশাবাদ—আপনারা সুস্থ থেকে আমিরের পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এ দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির

আপডেট সময় ০৯:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫