ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নওগাঁর রাণীনগরে সিএনজি গতি রোধ করে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে পথরোধ করে ছুরি (চাকু) দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে আত্রাই-রাণীনগর সড়কের ঘোষগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল রানা (৪৫) নওগাঁ সদরের চকরামপুর মহল্লার বাসিন্দা এবং মেসার্স রাসেল ক্লোথ স্টোরের মালিক।

জুয়েল রানা জানান, নওগাঁ মসজিদ মার্কেটে তাঁর মালিকানাধীন তিনটি কাপড়ের পাইকারি দোকান রয়েছে। এসব দোকান থেকে আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা নিয়মিত মালামাল বাঁকিতে নেন। প্রতিবারের মতো শুক্রবার বিকেলে তিনি সেখান থেকে বকেয়া টাকা আদায় করে নওগাঁ ফিরছিলেন।

তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি রিজার্ভ সিএনজিযোগে ফেরার পথে ঘোষগ্রাম বেতগাড়ী এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে মুখোশ পরা ছয়জন ছিনতাইকারী সিএনজির গতি রোধ করে। এরপর তারা চাকু দেখিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরপরই জুয়েল রানা রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো.রায়হান জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন

নওগাঁর রাণীনগরে সিএনজি গতি রোধ করে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০৯:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫