ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

পবিপ্রবিতে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান, দাবির সাথে উপাচার্যের একাত্মতা

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিতের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশুপালন (এ্যানিমেল হাজবেন্ড্রি) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছেন।

আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের মতো ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নিকট তাদের দাবি-দাওয়ার বিবরণ তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, দেশে বর্তমানে সাতটি বিশ্ববিদ্যালয়ে প্রাণী চিকিৎসা (ভেটেরিনারি সায়েন্স) ও প্রাণী উৎপাদন (এ্যানিমেল হাজবেন্ড্রি) বিষয়কে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি চালু রয়েছে। এতে গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সকল পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ পবিপ্রবিতে এখনও পৃথক ডিগ্রি থাকায় পশুপালন বিভাগের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, যুগোপযোগী ও দক্ষতা ভিত্তিক কম্বাইন্ড ডিগ্রি চালুর মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। এর ফলে প্রাণিসম্পদ খাতে আরও গুণগত পরিবর্তন আসবে এবং দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

স্মারকলিপি গ্রহণ করে মাননীয় ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“তোমাদের এই দাবিটি সময়োপযোগী, যৌক্তিক ও বাস্তবভিত্তিক। প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে ভেটেরিনারি সায়েন্স ও এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনকে সমন্বয় করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কম্বাইন্ড ডিগ্রি চালু করা অত্যন্ত প্রয়োজন। আমি তোমাদের দাবির প্রতি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা অব্যাহত থাকবে। তোমাদের স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রেরণ করা হবে। দেশের স্বার্থেই এই উদ্যোগ বাস্তবায়ন হওয়া দরকার। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পাঠদানে মনযোগী হওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন, “একজন খামারির যেমন দক্ষ প্রাণীচিকিৎসকের প্রয়োজন, তেমনি প্রয়োজন উন্নত ব্যবস্থাপনার। এই দুই দিক একসঙ্গে শিখে দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য কম্বাইন্ড ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি। এতে প্রাণিসম্পদ খাত আরও আধুনিক ও বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়াবে এবং দেশ উপকৃত হবে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ,রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মামুন অর রশীদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো:শাহজালাল,ডেপুটি রেজিস্ট্রার ইমাদুল হক প্রিন্স, সহকারী প্রক্টর ড. মোঃ তারিকুল ইসলাম সজিব, ড.ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান প্রমুখ।

উল্লেখ্য, গতকাল বুধবার থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। আজ দ্বিতীয় দিনেও তারা ক্লাস বর্জন করেব প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

পবিপ্রবিতে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান, দাবির সাথে উপাচার্যের একাত্মতা

আপডেট সময় ০৬:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫