ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুর রহমান (৩৮) নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

আটক সাইদুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী এলাকার ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে। তিনি বিএনপি-যুবদল ও ছাত্রদলের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন বলে নিশ্চিত করেছেন উক্ত সংগঠনের উপজেলার নেতারা। এছাড়া তিনি ইলেক্ট্রনিক্সের ব্যবসা করেন।

দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দশমী ব্রিজপাড়ায় দামুড়হুদা মডেল থানা পুলিশ ও চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইদুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি হুমায়ুন কবীর বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ সাইদুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। সাইদুর রহমান রাজনৈতিক কোন পদে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন পদ নেই বলে জেনেছি, তবে স্থানীয় ৫নং ওয়ার্ড বাজার কমিটির সদস্য বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

আপডেট সময় ১২:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫