ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

শিশু আছিয়ার পরিবারকে ঘর ও গাভী উপহার দিল জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:২২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

মাগুরায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলোচিত শিশু আছিয়া খাতুনের বাড়িতে ঘর ও গাভী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতে ইসলামের আমির এমবি বাকেরসহ অন্যান্য নেতারা।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন বলেন, আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থীক সংস্থানের লক্ষ্যে দুটি বাছুর সহ দুটি গাভী দেয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার এবং দেওয়া হয়েছে চিকিৎসা সহায়তা। এই দুটি গাভী থেকে যে দুধ পাওয়া যাবে তা বিক্রি করে পরিবারটি ভালোভাবে জীবন ধারণ করতে পারবে ইনশাআল্লাহ। অসহয়ায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

এদিকে ঘর এবং গাভী পেয়ে জামায়াতে ইসলামের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আছিয়ার মা আয়েশা বেগম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

শিশু আছিয়ার পরিবারকে ঘর ও গাভী উপহার দিল জামায়াত

আপডেট সময় ১১:২২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫