ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে ডিসির বাস ভবনে হামলাসহ দুই ঘটনায় মামলা, আসামি ৫৮৯

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনে হামলা-ভাঙচুরসহ গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৫৮৯ জনকে। এ নিয়ে মামলার সংখ্যা বেড়ে হলো ১৫টি। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ৭৮ জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন। অপরদিকে, সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ ও ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনে হামলা-ভাঙচুরসহ গোপালগঞ্জ বরিশাল আঞ্চলিক সড়কের কাঠি এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক মামলা দুটিতে আসামি করা হয়েছে ৫৮৯ জনকে। সদর থানার দুই এসআই বাদী হয়ে মামলা দুটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

গোপালগঞ্জে ডিসির বাস ভবনে হামলাসহ দুই ঘটনায় মামলা, আসামি ৫৮৯

আপডেট সময় ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫