ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই, প্রাণ গেল একটি গরুর

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে মঙ্গলবার (২৯ জুলাই) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক আবুল শেখের বসতঘরসহ সব সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তার একটি গরু পুড়ে মারা যায় এবং প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ আবুল শেখের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর দগ্ধ হয়ে যায়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, কৃষি পণ্যসহ সবকিছু সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, দুটি ইউনিট রওনা দিলেও গ্রামের রাস্তা খারাপ হওয়ায় একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ঘটনার সময় আবুল শেখ ও তার পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় বড় কোনো প্রাণহানি ঘটেনি। তবে আগুনে একটি গরু পুড়ে মারা যায় এবং কৃষক আবুল শেখ নিঃস্ব হয়ে পড়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই, প্রাণ গেল একটি গরুর

আপডেট সময় ০৬:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫