ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

শেরপুরে ডিস লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুর পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই এলাকার রাজা ড্রাইভারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমনের বাড়ির ডিস লাইনের সংযোগ কিছুদিন ধরে বিচ্ছিন্ন ছিল। বিকেলে তিনি নিজেই সেই সংযোগ পুনরায় চালুর জন্য কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎচালিত ডিস তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

শেরপুরে ডিস লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৬:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫