ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

ভুল রিপোর্ট বিতর্কে নিউ লাইফ ডায়াগনস্টিকের প্রতিবাদ: “ষড়যন্ত্রমূলক অপপ্রচার করা হয়েছে”

  • ফাহিম
  • আপডেট সময় ০৫:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে একটি শিশু রোগীর রক্ত পরীক্ষায় ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠার পর গণমাধ্যমে বিষয়টি আলোচিত হলে, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ‘নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস’ নামের স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার। এ নিয়ে তৈরি হওয়া জনমনে বিভ্রান্তির প্রেক্ষিতে ডায়াগনস্টিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটি ব্যাখ্যা দিয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. সাইফুল ইসলাম সাগর স্বাক্ষরিত এক লিখিত প্রতিবাদপত্রে বলা হয়, সংশ্লিষ্ট ASO Titer রিপোর্টটি সম্পূর্ণ আন্তর্জাতিক মান বজায় রেখেই তৈরি করা হয়েছে এবং এতে কোনো ধরনের কারিগরি ত্রুটি বা ভুল ব্যাখ্যার সুযোগ নেই। তিনি বলেন, “ASO Titer রিপোর্ট মানে কোনো রোগ নিশ্চিত হওয়া নয়। এটি চিকিৎসা মূল্যায়নের একটি অংশ মাত্র, যা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চিকিৎসকের অন্যান্য ক্লিনিক্যাল ব্যাখ্যার সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন।”
প্রতিবাদপত্রে আরও বলা হয়, “একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে ডায়াগনস্টিক সেবার মতো একটি স্পর্শকাতর খাতে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক ও ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা করছে।”
নিউ লাইফ কর্তৃপক্ষ দাবি করে, প্রতিষ্ঠানের সকল রিপোর্ট আন্তর্জাতিক মানদণ্ড ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করা হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দুমকি অঞ্চলে দায়িত্বশীল ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “জনস্বাস্থ্য নিয়ে আমরা বরাবরই সংবেদনশীল। ভুল তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনি ও প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
প্রসঙ্গত, গত কয়েকদিনে অনলাইন ভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমে ‘ভুল রিপোর্ট’ ইস্যুতে সংবাদ প্রকাশ হলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য উপস্থাপন করার দায়িত্বশীল আহ্বান জানিয়েছেন ডায়াগনস্টিক কর্তৃপক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

ভুল রিপোর্ট বিতর্কে নিউ লাইফ ডায়াগনস্টিকের প্রতিবাদ: “ষড়যন্ত্রমূলক অপপ্রচার করা হয়েছে”

আপডেট সময় ০৫:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫