ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

যে কারণে ফিফা সভাপতিকে ধন্যবাদ জানালেন নোরা ফাতেহি

ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও মরক্কোর বংশোদ্ভূত নোরা ফাতেহি।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি জান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান, পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এটিই নোরা ফাতেহির প্রথম স্টেডিয়ামে বসে দেখা ম্যাচ।

নোরা ফাতেহি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে বলছেন, ‘আমাকে পর্তুগাল বনাম উরুগুয়ের ম্যাচটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য জান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ। আপনি এবং আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে দারুণ লেগেছে আমার। এটাই স্টেডিয়ামে বসে দেখা আমার প্রথম ফুটবল ম্যাচ। দারুণ একটি অভিজ্ঞতা। ’

এদিকে মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহির দেশ অবিশ্বাস্যভাবে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলকে টাইব্রেকারে হারিয়ে দেয়। এতে রীতিমতো বিস্ময়ের হাওয়া বয়ে যায় ফুটবল দুনিয়ায়।

ইনস্টাগ্রামে নিজের আনন্দ প্রকাশে কোনো কার্পণ্য় করেননি নোরা। বেলি ডান্সের জন্য এমনিতে গোটা শোবিজ দুনিয়ার নজর কেড়েছেন তিনি। বড় পর্দা থেকে রিয়ালিটি শো―সর্বত্রই সুপারহিট তাঁর ডান্স পারফরম্যান্স।

তাঁর শরীরী ভাষা ও কোমর দোলানি মন কাড়ে প্রজন্মের। যত দিন যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বাড়ছে তাঁর অনুরাগীর সংখ্যাও। আর মরক্কোর জয়ের কারণে ফের নোরার বেলি ডান্স দেখার সুযোগ পেলেন অনুরাগীরা।

মঙ্গলবার রাতে স্পেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে মরক্কো। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করে পেনাল্টি শ্যুটআউটে জয় পান হাকিমিরা। প্রথমবার বিশ্বকাপের শেষ আটে পৌঁছে নজির গড়েন তাঁরা।

কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ পর্তুগাল। যারা আবার সুইজারল্যান্ডকে হাফ ডজন গোলের মালা পরিয়ে শেষ আটে পৌঁছেছে। মঙ্গলবার মরক্কো জিততেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন নোরা। বলে দেন, ‘জানতাম, মরক্কোই জিতবে। ’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

যে কারণে ফিফা সভাপতিকে ধন্যবাদ জানালেন নোরা ফাতেহি

আপডেট সময় ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২