ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে দেখা দিলেন জয়া

জয়াকে হিন্দি ছবিতে দেখা যাবে- এটি আগেই কালের কণ্ঠ জানিয়েছিল। এবার জানাচ্ছে শুটিংয়ের খবর। বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে  স্ক্রিন শেয়ার করবেন জয়া। ছবিটির নাম ‘করক সিং’। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনও চূড়ান্ত হয়নি তবে বুধবার পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে একফ্রেমে দেখা দিলেন জয়া আহসান।

জয়া বললেন,‘আমার প্রথম অভিনীত হিন্দি ছবি হতে যাচ্ছে এটি। যখন আমার কাছে এই ছবির প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি ছবিতেই হয়ে গেলো! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। ’

বলিউড হাঙ্গামার খবর, বুধবার  থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এর আগে সিনেমার টিম একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন জয়া আহসান পঙ্কজ ত্রিপাঠি, চার্লি তারকা পার্বতী থিরুবথু ও সানজানা।

ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। প্রযোজনা করছে উইজ ফিল্মস। ছবিটির যুক্ত হওয়ার পেছনে বেশ কিছু কারণের কথা জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। তার ভাষ্য, ‘ছবিতে কাজ করার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিলো। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান। ’

ছবিটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে। এই গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে দেখা দিলেন জয়া

আপডেট সময় ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২