ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিমানে লাগেজ হারিয়ে ক্ষেপলেন ‘বাহুবলি’ তারকা

বিমানযাত্রার বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। বিমান থেকে লাগেজ হারিয়েছেন দক্ষিণী এই তারকা। রবিবার (৪ ডিসেম্বর) ইন্ডিগো এয়ারলাইন্স নামক ওই বিমান সংস্থার লোগো পোস্ট করে একাধিক টুইটে এই অভিযোগ করেন তিনি।

টুইটে রানা লেখেন, ‘দেশের সবচেয়ে জঘন্য বিমান সংস্থার অভিজ্ঞতা। যারা জানেন না ফ্লাইটের সময় কখন। আমার লাগেজ হারিয়ে গেছে, যার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিমানের কর্মীরাও এ বিষয়ে কিছু জানেন না।’

সোমবার (৫ ডিসেম্বর) ভোরে ওই বিমান কর্তৃপক্ষ রানার টুইটের কমেন্ট বক্সে লিখেন, ‘এই অব্যবস্থার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে আপনার মালপত্র যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেয়া যায়।’

বিমান সংস্থাটির এমন অনুশোচনামূলক কমেন্টের পর তাদের প্রতিষ্ঠানের সঙ্গে কথোপকথনের প্রেক্ষিতে অভিযোগের পোস্টটি মুছেও ফেলেন রানা।

উল্লেখ্য, এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ফ্যাঞ্চাইজি ‘বাহুবলি’তে বল্লাল দেব চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা কুড়ান রানা দাগ্গুবতি। সবশেষ নেটফ্লিক্স অরিজিনাল ‘রানা নায়ডু’তে নজর কেড়েছেন এই দক্ষিণী তারকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বিমানে লাগেজ হারিয়ে ক্ষেপলেন ‘বাহুবলি’ তারকা

আপডেট সময় ১১:১৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২