ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

কয়রায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের হায়াতখালী বাজার থেকে পুলিশ ক্যাম্প পর্যন্ত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে জোয়ারের প্লাবনের ঝুঁকিতে থাকায় স্থানীয়দের উদ্বেগ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে বেড়িবাঁধ মেরামত ও উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৪ জুলাই সোমবার বেলা ১১টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে সভার আয়োজন করে ডরপ-এর ইভলভ প্রকল্প, যা বাস্তবায়ন করছে উপজেলা সিএসও নেটওয়ার্ক। সভায় সভাপতিত্ব করেন ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী। সঞ্চালনা করেন উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর হারুন অর রশিদ।

প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন ও মোঃ সোলায়মান হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শান্তনু অধিকারী, কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেক, ইউপি সদস্যবৃন্দ এবং সিএসও নেটওয়ার্কের সক্রিয় সদস্যরা।

এর আগে সকাল ১০টায় মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দারা হায়াতখালী বাজারে মানববন্ধন করেন। বক্তারা বলেন, “বাঁধের অনেক জায়গা এতই নিচু যে স্বাভাবিক জোয়ারেই প্লাবনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এলাকাটি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও দ্রুত সংস্কার প্রয়োজন।”

মতবিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ জানান, “বাঁধের উচ্চতা ও প্রস্থ বাড়িয়ে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতামত সেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।”

সভা শেষে সিএসও নেটওয়ার্কের পক্ষ থেকে উপস্থিত প্রকৌশলীদের হাতে বাঁধ সংস্কার সংক্রান্ত একটি সুপারিশপত্র তুলে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

কয়রায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫