ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

নভোএয়ারের এমডিসহ চারজনের বিরুদ্ধে মামলা

নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানসহ চারজনের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে। চাকরি থেকে বেআইনিভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগ এনে মামলাটি করেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মী তাসনিম ফারহানাজ।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতে এ মামলা দায়ের করেছেন তিনি। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিদের প্রতি নোটিশ জারি করেছে।
মামলায় অন্যান্য আসামিরা হলেন- নভোএয়ারের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিক্রয় ও বিপনন শাখার কর্মকর্তা মেসবাউল ইসলাম ও এইচআর বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ মশিউর রহমান শুভ। এ মামলার বাদীপক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহেরিয়া ফিদা এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে জুনিয়র এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং পদে চাকরি করছিলেন তাসনিম ফারহানাজ। পরবর্তীতে স্থায়ীকরণ ও পদোন্নতি পান। ২০২১ সালের ২৯ অক্টোবর তাকে সম্মানসূচকভাবে পদোন্নতি দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১১ মার্চ তাকে কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, যা বেআইনি এবং অন্যায়। এ ঘটনায় বাদী ৩০ এপ্রিল নভোএয়ার কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। জবাবে নভোএয়ার কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৫৫ হাজার ৫৩৬ টাকা পরিশোধের প্রস্তাব দেয়।

কিন্তু বাদীর দাবি, এই অর্থ যথেষ্ট নয় এবং তাকে বেআইনিভাবে চাকরি থেকে বাদ দেওয়ার ফলে তার কর্মজীবনের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। তিনি পুনরায় চাকরিতে বহালের দাবিতে ডাকযোগে চিঠি দিলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। মামলায় তিনি তার চাকরিতে পুনর্বহালসহ সব বকেয়া বেতন ও সুবিধা দাবি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস

নভোএয়ারের এমডিসহ চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫