ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে

আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরিই ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে। এটা এই বছর থেকে প্রতিবছর পালিত হবে।

ফারুকী আরও জানান, আজকের বৈঠকে জুলাই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কী কী কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাইয়ে যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপরও আরও পুনরুজ্জীবিত করা।

জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে, বলেন ফারুকী।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট গবেষক সিআর আবরারকে। এছাড়া, ৫ আগস্টের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ জন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে

আপডেট সময় ০৪:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫