ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজউক-গণপূর্তের ৭ দামি গাড়ি ব্যবহার করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালি পেটে সকালে কলা খাওয়া কতটা উপকারী? তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব : শিবির সভাপতি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে : হাসনাত আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক গায়ে হলুদ শেষে ফেরার পথে প্রাণ গেল বরের অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি ৩৪০০ টাকায় বড় ভাইকে খুনের চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০০ সংরক্ষিত নারী আসনে একমত অধিকাংশ দল -আলী রীয়াজ

আগামী সংসদ নির্বাচনে ১০০ নারী সদস্যের সংরক্ষিত আসনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

মঙ্গলবার (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘নারী আসন নিয়ে দু-একটি রাজনৈতিক দল বাদে কারও কোনো দ্বিমত নেই। তবে কোন পদ্ধতিতে সংরক্ষিত আসনে নারীরা সংসদে আসবেন; সেটি নিয়ে আলোচনা চলছে।’
‘নারী আসনের পদ্ধতি নিয়ে আলোচনা শেষে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। একদিনে এত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে সেটি আশা করাও ভুল। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে,’ যোগ করেন তিনি।

সংবিধানের ৭০নং অনুচ্ছেদে প্রায় সবকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে। এ ব্যাপারে অর্থবিল এবং আস্থা ভোট বাদে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রকাশে সবাই সম্মত বলে জানান আলী রিয়াজ।
এছাড়া সংসদের স্থায়ী কমিটি পাবলিক অ্যাকাউন্ট, প্রিভিলেজ, ইস্টিমেশন এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির সভাপতি পদ বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি সংখ্যানুপাতেরভিত্তিতে বিরোধী দলকে সুযোগ দেওয়ার প্রসঙ্গে সবাই একমত বলে জানান তিনি।

প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে প্রায় সবকটি দল সংবিধান পরিবর্তনের পক্ষপাতী। তবে কোন প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ হবে সেই পদ্ধতিগত পরিবর্তন নিয়ে দ্বিমত আছে। এ ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।’
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভায় অনেক দল নীতিগতভাবে এখনো একমত না উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন আছে। উচ্চকক্ষে ১০০ আসন দেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে দলগুলোর সঙ্গে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদের পক্ষপাতের অভিযোগের ব্যাপারে রিয়াজ জানান, ‘যথাসম্ভব নিরপেক্ষ থেকে কমিশন সব রাজনৈতিক দল নিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে একমতে আসার চেষ্টা করছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজউক-গণপূর্তের ৭ দামি গাড়ি ব্যবহার করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা

১০০ সংরক্ষিত নারী আসনে একমত অধিকাংশ দল -আলী রীয়াজ

আপডেট সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫