ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজউক-গণপূর্তের ৭ দামি গাড়ি ব্যবহার করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালি পেটে সকালে কলা খাওয়া কতটা উপকারী? তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব : শিবির সভাপতি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে : হাসনাত আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক গায়ে হলুদ শেষে ফেরার পথে প্রাণ গেল বরের অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি ৩৪০০ টাকায় বড় ভাইকে খুনের চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকির মুখে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক কিলোমিটারের মধ্যে অন্তত দুটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর, দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার সকালে তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিনসহ দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনার খুব কাছেই বাংলাদেশ মিশন অবস্থিত, যা কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশ মিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর খুব কাছেই অবস্থানের কারণে দূতাবাস ভবন, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। তাই তাঁদের ৩০-৪০ কিলোমিটার দূরে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫ (হোয়াটসঅ্যাপসহ) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজউক-গণপূর্তের ৭ দামি গাড়ি ব্যবহার করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

আপডেট সময় ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫