ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চার সচিব ও দুই প্রধান প্রকৌশলীকে জরুরি চিঠি ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য স্থাপনাসমূহ সংস্কার/মেরামত সংক্রান্ত অগ্রগতির তথ্য দিতে চার সচিব ও দুই সংস্থার প্রধান প্রকৌশলীকে জরুরি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ জুন) নির্বাচন কমিশনের উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান সংশ্লিষ্ট ব্যক্তিদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রসমূহের মধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছোটোখাট মেরামত/সংস্কার প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে সংস্কার বা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পত্র পাঠানো হয়েছে।

এই অবস্থায়, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য স্থাপনাসমূহের সংস্কার কার্যক্রমের অগ্রগতির তথ্যাদি বিশেষ প্রয়োজন। উক্ত তথ্যাদি সংগ্রহপূর্বক আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো।
যেসব সচিব ও প্রধান প্রকৌশলীদের ইসি চিঠি দিয়েছে তারা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন

চার সচিব ও দুই প্রধান প্রকৌশলীকে জরুরি চিঠি ইসির

আপডেট সময় ০৫:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫