ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী বোরহানউদ্দিনে ওজোপাডিকোর প্রকৌশলী মেহেদীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ জানুয়ারি থেকে নতুন মজুরি, বৃহস্পতিবার কাজে ফেরার আহ্বান শ্রমিকদের একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বিএনপিকে দুর্বল ভাবলে বোকার স্বর্গে বাস করছেন: ডিএসসিসি প্রশাসক পোশাকশিল্পে চলমান পরিস্থিতি স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজাহানপুরে রাজউকের নকশা লঙ্ঘন করে ১০ তলা ভবন নির্মাণ, নেপথ্যে অর্থ লেনদেনের অভিযোগ চীনা মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান গড়ছে সশস্ত্র বাহিনী ফায়ার সার্ভিসে গুরুত্বপূর্ণ পদে পদায়নে তদবির, মামুনুর রশিদকে ঘিরে অনিয়মের অভিযোগ

৬৭ হাজারে দুবাই ভ্রমণের সুযোগ দিচ্ছে এয়ার অ্যারাবিয়া

৬৭ হাজার ৪০০ টাকায় হোটেল প্যাকেজসহ দুবাই ভ্রমণের সুযোগ দিচ্ছে এয়ার অ্যারাবিয়া। এ টাকার মধ্যেই শারজায় ইবিস স্টাইল দুবাই এয়ারপোর্ট হোটেলে থাকার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।  

তবে আবুধাবির ‘গোল্ডেন টিউলিপ ডাউনটাউন আবু ধাবি’ হোটেলে থাকাসহ প্যাকেজের মূল্য ৭৭ হাজার ৬৬৫ টাকা, তিবলিসির আভিয়ানি হোটেলে থাকাসহ প্যাকেজের মূল্য ৯৮ হাজার ৩৬৯ টাকা, আম্মানের ‘আল কাসার মেট্রোপল হোটেল’ এ থাকাসহ প্যাকেজের মূল্য ১ লাখ ১ হাজার টাকা নির্ধারণ করেছে এয়ার অ্যারাবিয়া।

আগ্রহী অনেক ভ্রমণপ্রেমিকে এয়ার অ্যারাবিয়ার স্টলে গিয়ে এ অফার সম্পর্কে খোঁজ খবর নিতে দেখা গেছে।

উল্লেখ্য, আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৩ দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো-২০২২। এতে ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টির বেশি দেশ থেকে এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেসটিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোটির আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে এয়ার অ্যাস্ট্রা ও কো-স্পন্সর হিসেবে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

Tag :

One thought on “৬৭ হাজারে দুবাই ভ্রমণের সুযোগ দিচ্ছে এয়ার অ্যারাবিয়া”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী

৬৭ হাজারে দুবাই ভ্রমণের সুযোগ দিচ্ছে এয়ার অ্যারাবিয়া

আপডেট সময় ০২:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২