ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বলিউড আমাকে সঠিক মূল্যায়ন করেনি: ম্রুণাল ঠাকুর

তেলেগু সিনেমা ‘সীতা রামম’ ছবিতে অভিনয় করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন ম্রুণাল ঠাকুর। দক্ষিণের এই ছবি বলিউডেও দারুণ ব্যবসা করে। সিনেমাটিতে অভিনয়ের পর ম্রুণালের কদর বেড়ে যায় বহুগুণে। পরিচালক-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় অভিনেত্রীর দরজায়।

সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, বলিউড নাকি তাকে সঠিক মূল্যায়নই করেনি। অবশ্য কথাটি তার নিজের নয়। নির্মাতাদের তরফ থেকে এমন কথা শুনেছেন ‘সুপার ৩০’ নায়িকা।

বলিউডের চলচ্চিত্র নির্মাতারা তার সম্ভাবনাকে অবমূল্যায়ন করার জন্য অনুতপ্ত বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা বুঝতে পেরেছেন যে আমি চ্যালেঞ্জিং চরিত্রগুলোও সমান দক্ষতায় করতে সক্ষম।’

‘সীতা রামম’ ছবির ব্যাপক সাফল্যের পর অনেক ছবির প্রস্তাব আসছে এই নায়িকার কাছে। তবে এখন যেনতেন চরিত্রে অভিনয় করতে নারাজ ম্রুণাল। তার কথায়, ‘সীতার মতো গল্পনির্ভর চরিত্রে অভিনয় করতে চাই। চিত্রনাট্য এলে তাড়াহুড়া করি না। আমি নিজেকে একবারে একদিন নিতে বলি। শুধুমাত্র গল্পটি আমার পছন্দ হলেই যে চরিত্রটি করব ব্যাপারটি তা নয়। বরং এটি কীভাবে লেখা হয়েছে তার ওপর নির্ভর করে।’

উল্লেখ্য, ম্রুণাল ঠাকুরের হাতে রয়েছে ভিন্ন স্বাদের অনেকগুলো সিনেমা। আগামী দিনে তাকে ‘পিপ্পা’, ‘পূজা মেরি জান’, ‘আঁখ মিচোলি’, ‘গুমরাহ’র মতো গল্পনির্ভর ছবিতে দেখা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বলিউড আমাকে সঠিক মূল্যায়ন করেনি: ম্রুণাল ঠাকুর

আপডেট সময় ০১:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২