ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস

খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ পৌঁছে দিলেন গণপূর্ত উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, উপদেষ্টা কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন এবং খালেদা জিয়ার কাছে তা হস্তান্তর করেছেন। তবে কাগজগুলো ঠিক কী সংক্রান্ত- তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে তিনি গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে বসবাস করছেন, সেটি সেই বরাদ্দ পাওয়া বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত।

এ ছাড়া ঢাকার সেনানিবাস এলাকায় খালেদা জিয়াকে আরেকটি বাসভবন বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেনানিবাসের সেই বাড়ির বরাদ্দ বাতিল করে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি সরকার আগেই সম্পন্ন করেছে। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছে সরকার। কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ পৌঁছে দিলেন গণপূর্ত উপদেষ্টা

আপডেট সময় ০১:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫