ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ব্যতিক্রম শুধু মেট্রোরেলে, বরাদ্দ বেড়ে প্রায় তিনগুণ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ খাতের প্রায় সব বিভাগেই কম বেশি বরাদ্দ কমেছে। তবে বড় পরিবর্তন শুধু মেট্রোরেলে। এই খাতে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে প্রায় দিগুণ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আর চলতি সংশোধনী বাজেটের তুলনায় তিনগুণ বরাদ্দ রাখা হচ্ছে।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা করছে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের জাতীয় বাজেটে বরাদ্দ পেয়েছে ডিএমটিসিএল।

বাজেট নথি পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অর্থবছরে (২০২৪-২৫) ডিএমটিসিএলের জন্য বরাদ্দ ছিল ছয় হাজার ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে সংশোধনী বরাদ্দ ছিল চার হাজার ৬৭২ কোটি ২৬ লাখ টাকা। আসন্ন অর্থবছরে এই প্রতিষ্ঠানের জন্য ১১ হাজার ৪৬৯ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান কালবেলাকে বলেন, বরাদ্দ মানেই খরচ করা নয়। আগের সরকারের সময় যেসব চুক্তি করতে হয়েছে সেগুলো অব্যাহত রাখতে বেশি বরাদ্দ রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী কাজের দরপত্র আহ্বান করতে হবে। তাই বরাদ্দ রাখা জরুরি। তবে দরপত্রে মূল্য কমানোর কাজ চলমান আছে। মূল্য কমলে বরাদ্দ কমে যাবে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এখন মেট্রোরেলে নিয়মিত যাত্রী পরিবহন হচ্ছে। মতিঝিলের ট্রেন কমলাপুরে যাওয়ার পথে আছে। সেই সঙ্গে ঢাকায় আরও পাঁচ লাইনে ছয়টি মেট্রোরেলের পথ নির্মাণের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যতিক্রম শুধু মেট্রোরেলে, বরাদ্দ বেড়ে প্রায় তিনগুণ

আপডেট সময় ০৮:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫