ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

সরকারের ২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগদানের সিদ্ধান্ত নিতে এ বৈঠকের আয়োজন করছে ইসি।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেনের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, সোমবার (২ জুন) বিকেল ৩টায় ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়েছে।

(১) এনআইডি’র তথ্যাদি আমলে নিয়ে চাকরিতে নিয়োগদান সংক্রান্ত;
(২) এনআইডি’র তথ্যাদি আমলে না নিয়ে চাকরিতে নিয়োগকৃত ব্যক্তিদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে করণীয়; এবং (৩) বিবিধ।

বৈঠকে প্রতিনিধি পাঠাতে ২৭ মন্ত্রণালয়-সংস্থাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন— মন্ত্রিপরিষদ সচিব, গভর্নর, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিনিয়র সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ/সুরক্ষা সেবা বিভাগ), সিনিয়র সচিব (নৌ পরিবহন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), সচিব (প্রতিরক্ষা মন্ত্রণালয়), সচিব (স্থানীয় সরকার বিভাগ), সচিব (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (পরিকল্পনা মন্ত্রণালয়), সচিব (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়), সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), সচিব (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়), সচিব (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), সচিব (রেলপথ মন্ত্রণালয়), সচিব (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), সচিব (পানিসম্পদ মন্ত্রণালয়), সচিব (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), সচিব (শিল্প মন্ত্রণালয়), সচিব (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), সচিব (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), চেয়ারম্যান (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন), রেজিস্ট্রার জেনারেল (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

আপডেট সময় ১১:২৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫